

Oct 04, 2026
শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আগরতলায় অনুষ্ঠিত হল লায়ন্স আন্তর্জাতিক শান্তি পোস্টার অঙ্কন প্রতিযোগিতা। রবীন্দ্র ভবনে আয়োজিত প্রতিযোগিতার থিম ছিল ‘মানবতায় সম্প্রীতি’। এতে ১০৩ জন ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হন অ্যাঞ্জেল রুদ্র পাল, দ্বিতীয় পিউ বিশ্বাস এবং তৃতীয় ঋদ্ধিতা ঘোষ। সেরা পোস্টারটি পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতার জন্য পাঠানো হবে।