ত্রিপুরা
img

ডমরু ট্রাস্টের উদ্যোগে ৫০ বৃদ্ধার মন্দির দর্শন

দুর্গাপূজাকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিল ডমরু চ্যারিটেবল ট্রাস্ট। সংস্থার পক্ষ থেকে ৫০ জন বৃদ্ধা মহিলাকে উদয়পুরের মাতাবাড়ি ও কসবা কালীমন্দির দর্শন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর সময় অনেক বয়স্ক মহিলা শারীরিক অসুবিধা কিংবা নানা কারণে বাড়ি থেকে বের হয়ে ঠাকুর দেখতে যেতে পারেন না। তাঁদের সেই আক্ষেপ দূর করতেই পুজোর আগেই মন্দির দর্শনের এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃদ্ধা মহিলাদের সঙ্গে নিয়ে বিভিন্ন মন্দিরে দর্শন ও পুজোর সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই মানবিক কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।