ত্রিপুরা
img

সেবা সংকল্প অভিযানে তফসিলি জাতি মোর্চার রক্তদান শিবির

সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে বিজেপি ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি মোর্চার উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে দলীয় কর্মী-সমর্থক ও স্বেচ্ছায় রক্তদাতারা অংশ নেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার-সহ দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়।