ত্রিপুরা
img

তেলিয়ামুড়ায় বিরল প্রাণী ঘিরে চাঞ্চল্য, উদ্ধার নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠের পেছনের একটি দোকানে বিরল প্রাণীকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রথমে সেটিকে চিতা বাঘের শাবক মনে করে হইচই শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা জানান, এটি চিতা বাঘ নয়; প্রাথমিকভাবে ‘বাগদাস’ বা বনবিড়াল জাতীয় প্রাণী বলে ধারণা করা হচ্ছে। পরে কাঠের আসবাবপত্রসহ প্রাণীটিকে বনদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাণীটির সঠিক প্রজাতি শনাক্ত করতে পরীক্ষা চলছে।