

Oct 04, 2026
সরকারি নিয়োগে PRTC বাধ্যতামূলক করা, প্রাক্তন DGP অনুরাগ ধানকরের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং শূন্য সরকারি পদ দ্রুত পূরণের দাবিতে বিশালগড়ে বিক্ষোভ দেখাল DYFI। রবিবার মিছিল ও সভার মাধ্যমে তিন দফা দাবি তুলে ধরে সংগঠনটি। তাঁদের অভিযোগ, নিয়োগে দেরির কারণে চাকরিপ্রত্যাশীদের মধ্যে হতাশা বাড়ছে। দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন DYFI নেতৃত্ব।