

Oct 15, 2026
টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অফার লেটার দেওয়ায় মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানালেন চাকরিপ্রার্থীরা। গতকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে উত্তীর্ণ প্রার্থীদের অফার লেটার প্রদান করা হয়। এরপর বৃহস্পতিবার বাকি ৭৩৬ জন বেকার যুবক-যুবতীকেও একসঙ্গে নিয়োগের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন টেট-২ উত্তীর্ণ প্রার্থীরা। তাঁদের বক্তব্য, বাকি প্রার্থীদের নিয়োগের বিষয়টিও দ্রুত বিবেচনা করে সকলের জন্য একযোগে নিয়োগের ব্যবস্থা করা হোক। অফার লেটার প্রদানকে স্বাগত জানানোর পাশাপাশি বাকি চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।