ত্রিপুরা
img

রামনগরে দুস্থদের মধ্যে সিপিআইএমের বস্ত্র বিতরণ

বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দুস্থ নাগরিকদের পাশে দাঁড়াল সিপিআইএমের রামনগর অঞ্চল কমিটি। আজ দলের উদ্যোগে এলাকার দুস্থ নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক রতন দাস, বিভাগীয় সম্পাদক অমল চক্রবর্তী এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য শুভাশিস গাঙ্গুলি। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং প্রয়োজনের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।