ত্রিপুরা
img

বাগলপুরে পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক এক

এয়ারপোর্ট থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বাগলপুর দরগা সংলগ্ন সন্তোষ বিশ্বাসের বাড়ি থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সন্তোষ বিশ্বাসকে আটক করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে আনা হয়েছিল এবং এর নেপথ্যে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।