ত্রিপুরা
img

মেডিক্যাল ফি বৃদ্ধি নিয়ে সরব SFI

বেসরকারি মেডিক্যাল কলেজে ফি বৃদ্ধি, পরিকাঠামোগত ঘাটতি এবং পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের ফলাফল নিয়ে সরব হল এসএফআই। তিন দফা দাবিতে মেডিক্যাল এডুকেশন অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের দাবি, বেসরকারি মেডিক্যাল কলেজের ৫০ শতাংশ আসনে সরকারি মেডিক্যাল কলেজের সমতুল্য ফি কাঠামো কার্যকর করতে হবে। পাশাপাশি পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের ফলাফল পুনরায় খতিয়ে দেখা এবং বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। এদিন সংগঠনের পক্ষ থেকে পড়ুয়াদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, মেডিক্যাল শিক্ষার খরচ ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে পড়ুয়াদের উদ্বেগ দূর করতে কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।