ত্রিপুরা
img

ধজবনগর পুলিশ লাইন বাজারে ইকো গাড়ির তাণ্ডব

শনিবার উদয়পুরের ধজবনগর পুলিশ লাইন বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইকো গাড়ি বাইক ও দোকানের ওপর উঠে যায়। গাড়িটির নম্বর TR03T0589। দুর্ঘটনায় বাইক ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়িতে থাকা দুই ব্যক্তিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের দাবি, গাড়ির ভিতরে এয়ারগান ও ধারালো অস্ত্র দেখা যায় এবং দুজনকে মারধর করা হয়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়ি ও কথিত অস্ত্র নিয়ে তদন্ত শুরু হয়েছে।