ত্রিপুরা
img

সেবা সংকল্প অভিযানে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। ‘এক পেড় মা কে নাম’ বার্তা নিয়ে ওয়ার্ড অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। পরে শ্রী শ্রী ছিন্নমস্তা কালী মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযানে অংশ নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেটর অঞ্জনা দাস, মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী-সহ দলীয় কর্মী-সমর্থকরা।