
আগরতলার উজান অভয়নগরের বাজার সংলগ্ন পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর হীরালাল দেবনাথ, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরের উন্নয়নে পুর নিগমের জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। নাগরিকদের সমস্যা চিহ্নিত করে সমাধানের পাশাপাশি এলাকার পরিকাঠামোগত উন্নয়নেও পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিরা ভূমিকা রাখছেন বলে উল্লেখ করেন তিনি। উজান অভয়নগরের এই জলাশয় উন্নয়নের উদ্যোগ শহরের পরিবেশ ও নাগরিক পরিসর উন্নয়নের ধারারই অংশ।