ত্রিপুরা
img

SIR স্থগিতের দাবিতে মিছিল, বিধায়িকার বিরুদ্ধে একাধিক অভিযোগ

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও SIR স্থগিতের দাবিতে মধুপুর বাজারে মিছিল ও পথসভা করল সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটি। মধুপুর স্কুল চৌমুহনী থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে বাজারে এসে শেষ হয়। সভায় সিপিআইএম নেতৃত্ব কমলাসাগরের বিধায়িকা অন্তরা দেব সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের একাধিক অভিযোগ তোলেন। পাশাপাশি সভা চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগও করেন দলীয় নেতৃত্ব। তবে বিধায়িকা বা প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে SIR নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট সিদ্ধান্ত তিন কমিশনারের সর্বসম্মত অনুমোদনেই নেওয়া হয়েছে।