

Oct 03, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ১৬ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর টাউন বড়দোয়ালী এলাকায় আয়োজন করা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বাণী বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে গরিব ও দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। প্রতি বছর দুর্গাপূজার আগে মুখ্যমন্ত্রী তথা ৮ নম্বর টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানিক সাহার উদ্যোগে এই ধরনের বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুজোর আনন্দ যাতে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছেও পৌঁছায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।