
নয়াদিল্লিতে অনুষ্ঠিত World Physiotherapy Asia Western Pacific Regional Conference 2026-এ বড় স্বীকৃতি পেল IAP ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ। IAP Excellence Awards 2026-এ Best State Chapter Award অর্জনের পাশাপাশি ত্রিপুরার প্রতিনিধিরাও পেয়েছেন একাধিক সম্মাননা। সম্মেলনে ১০ হাজারেরও বেশি ফিজিওথেরাপিস্ট অংশ নেন এবং ত্রিপুরা থেকে ৩০-এর বেশি ফিজিওথেরাপিস্ট ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। Scientific Professional Category-তে Poster Presentation-এ প্রথম হন ডা. রশ্মিতা সাহা, পাশাপাশি IAP ত্রিপুরার স্টেট ট্রেজারার পান Significant Contribution Award। এই সাফল্যকে ত্রিপুরার ফিজিওথেরাপি পরিবারের সম্মিলিত অর্জন হিসেবে উল্লেখ করেন IAP ত্রিপুরার স্টেট প্রেসিডেন্ট ডা. বীরবর দেবনাথ।