ত্রিপুরা
img

ধলাই জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য

তলপেটে তীব্র ব্যথা নিয়ে ১৬ সেপ্টেম্বর ধলাই জেলা হাসপাতালে ভর্তি হন ৩২ বছর বয়সী আরষী দেবনাথ। পরীক্ষায় তাঁর তলপেটে প্রায় ৮ ইঞ্চি আকারের একটি মাংসপিণ্ড ধরা পড়ে এবং দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয়। আর্থিক অসচ্ছলতার কারণে আগরতলার জিবি হাসপাতালে যেতে না পারায় পরিবারের অনুরোধে ধলাই জেলা হাসপাতালেই চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ সেপ্টেম্বর গাইনোকলজিস্ট ডা. স্নেহাশীষ স্নেহাংশু দাস ও ডা. এন্দ্রজিৎ দেববর্মার সহযোগিতায় এবং অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. সুমন পালের নেতৃত্বাধীন চিকিৎসক দলের প্রচেষ্টায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে আরষী দেবনাথ সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ধলাই জেলা হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে এবং হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এটি চিকিৎসা পরিষেবায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।