

Oct 03, 2026
শান্তিরবাজার-সাব্রুম সড়কের বেতগা সাইনবোর্ড সংলগ্ন এলাকায় দুপুর ১টা নাগাদ যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের তীব্র সংঘর্ষে মৃত্যু হয় এক বাইক আরোহীর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম দীপঙ্কর তালুকদার, বাড়ি মহুরিপুর এলাকায়। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শান্তিরবাজার থানার পুলিশ।