

Oct 03, 2026
গাড়ি চেকিংয়ের সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বোধজংনগর থানার পুলিশ। নবচন্দ্র চৌমুহনী ও আর কে নগর এলাকায় গাড়ি তল্লাশির সময় TR07C0772 নম্বরের একটি গাড়ি থেকে ১৭ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ১৭৬ কেজি। গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বোধজংনগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার প্রশান্ত কুমার দে।