
আগামী দুর্গাপূজাকে সামনে রেখে আমতলী থানার উদ্যোগে ১২০টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পূজার দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশ-প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সমন্বয় নিয়ে সভায় আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী, দ্বিতীয় অফিসার অজিত চাকমা, প্রাক্তন পুলিশ ডিএসপি রাজেন্দ্র প্রসাদ দত্ত-সহ TSR, BSF ও CRPF-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সমাজসেবক-সমাজসেবিকা এবং বিশিষ্ট ব্যক্তিরাও। এদিনের অনুষ্ঠানের পাশাপাশি উদ্ধার হওয়া ২০টি চুরি যাওয়া মোবাইল ফোন যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান।