ত্রিপুরা
img

মেয়র দীপক মজুমদারের হাতে দুই উন্নয়নমূলক কাজের সূচনা

আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হল। ওয়ার্ডের প্রথম তলায় মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরির শুভ উদ্বোধন এবং মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মেয়র দীপক মজুমদারের হাত ধরে এই দুই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা-সহ অন্যান্যরা। নতুন লাইব্রেরির মাধ্যমে এলাকার বাসিন্দা ও পড়ুয়াদের জন্য পড়াশোনা ও জ্ঞানচর্চার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মহাদেব মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকায় ধর্মীয় ও সামাজিক পরিসরেও নতুন সংযোজন হতে চলেছে।