ত্রিপুরা
img

১৮তম স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠক আগরতলায়

সড়ক দুর্ঘটনা কমাতে আগরতলায় অনুষ্ঠিত হল ১৮তম স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠক। বুধবার সচিবালয়ে পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। দুর্ঘটনা প্রতিরোধ, পথচারী ও চালকদের নিরাপত্তা এবং জরুরি সময়ে দ্রুত উদ্ধার ও চিকিৎসা পরিষেবা নিয়ে আলোচনা হয়। এদিন দুর্ঘটনায় মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আটজনকে রাহ-বীর পুরস্কারে সম্মানিত করা হয়। পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।