

Sep 30, 2026
মধ্যপ্রদেশ সফরে ভোপাল বিমানবন্দরে পৌঁছলেন বিজেপির জাতীয় মহামন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মধ্যপ্রদেশ বিজেপির প্রভারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই তাঁর প্রথম ভোপাল সফর। বিমানবন্দরে তাঁকে দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ, পদাধিকারী এবং কার্যকর্তারা স্বাগত জানান।দুই দিনের এই সফরে মধ্যপ্রদেশ বিজেপির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বিপ্লব দেবের। দলের পদাধিকারী ও কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করবেন তিনি।মধ্যপ্রদেশে আগামী দিনের দলীয় সাংগঠনিক কর্মসূচি এবং সমন্বয় নিয়ে এই সফরকে ঘিরে বিজেপির অন্দরে তৎপরতা বেড়েছে।