ত্রিপুরা
img

ঋষ্যমুখে বিএসএফের গ্রাম সমন্বয় সভা ও নাগরিক কর্মসূচি

সীমান্ত রক্ষী বাহিনীর ১২১ ব্যাটালিয়নের উদ্যোগে ঋষ্যমুখ ব্লকের জয়পুর হাইস্কুলে অনুষ্ঠিত হল গ্রাম সমন্বয় সভা ও নাগরিক কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক প্রিন্সিরানী, ১২১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুনীল কুমার মিশ্র-সহ ঋষ্যমুখ ও পোয়াংবাড়ি ব্লকের জনপ্রতিনিধিরা। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে জয়পুর হাইস্কুলে নির্মিত নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন বিএসএফের মহাপরিদর্শক প্রিন্সিরানী। পাশাপাশি স্কুল চত্বরে বৃক্ষরোপণও করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা গণেশ বন্দনা, অসম, পশ্চিমবঙ্গ ও রাজস্থানের লোকনৃত্য এবং ত্রিপুরার উপজাতি নৃত্য পরিবেশন করে।সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত এলাকার চারটি স্কুলের হাতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিএসএফের মহাপরিদর্শক প্রিন্সিরানী বলেন, সীমান্তের সুরক্ষা ও উন্নয়নে সীমান্তবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় ছাত্র-ছাত্রীদের আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।