ত্রিপুরা
img

তেলিয়ামুড়ায় SIR নিয়ে সচেতনতা, সাংবাদিক বৈঠকে রূপক সরকার

এস.আই.আর নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করলেন পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তেলিয়ামুড়াবাসীর উদ্দেশে এস.আই.আর প্রক্রিয়ার বিভিন্ন দিক ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। পাশাপাশি ভোটারদের সঠিক তথ্য যাচাই করে নেওয়া, প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে অবগত থাকা এবং কোনও গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। ভোটার তালিকায় নিজেদের নাম ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করতে নির্বাচন কমিশনের নির্ধারিত সরকারি মাধ্যম ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। কোনও প্রশ্ন বা সংশয় থাকলে অনুমোদিত নির্বাচন আধিকারিকদের কাছ থেকে তথ্য নেওয়ার আহ্বান জানান চেয়ারম্যান। সাংবাদিক বৈঠকের মাধ্যমে এস.আই.আর প্রক্রিয়া সম্পর্কে সাধারণ ভোটারদের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি এবং সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়।