
আগরতলায় শুরু হলো পাঁচ দিনব্যাপী সিল্ক মার্ক এক্সপো-২০২৬। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ড এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের যৌথ উদ্যোগে পূর্বাশা আরবান হাটে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এক্সপোর উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এবারের এক্সপোতে দেশের বিভিন্ন প্রান্তের খাঁটি সিল্কের সামগ্রীর পাশাপাশি ত্রিপুরার ঐতিহ্যবাহী রেশম ও তাঁতজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা অজিত শুক্লা দাস, SMOI-এর সিইও ডঃ নরেশ বাবু এন, স্পেশাল সেক্রেটারি কুন্তল দাস-সহ অন্যান্য আধিকারিকরা। উদ্বোধনের পর বিশিষ্ট অতিথিরা থিম প্যাভিলিয়ন ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এই এক্সপোর মাধ্যমে রাজ্যের তাঁত, রেশম ও হস্তশিল্পের পণ্যের প্রসারের পাশাপাশি ক্রেতাদের সামনে বৈচিত্র্যময় সিল্ক সামগ্রী তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।