ত্রিপুরা
img

অশোক সিংহলের ১০০তম জন্মবার্ষিকীতে আগরতলায় বিশেষ কর্মসূচি

অশোক সিংহলের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আগরতলা টাউন হলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতৃত্বের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, আগামী কর্মসূচিতে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু-সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অশোক সিংহলের জীবন, কর্ম ও সংগঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে প্রস্তুতিও শুরু হয়েছে।