

Sep 29, 2026
সোমবার রাতে বিজয় কুমার চৌমুহনী থেকে কর্নেল চৌমুহনির দিকে যাওয়ার সময় ব্যানার্জিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি গাড়ি পরপর দুটি দোকানে ধাক্কা মারে। পরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গাড়িটি থামে। দুর্ঘটনায় দোকান দুটির ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের হতাহতের খবর নেই। খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক শিবশংকর দেব ও তাঁর সঙ্গী অভিজিৎ ভট্টাচার্যকে আটক করে। গাড়ি থেকে মদ উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। পরে গাড়ি ও দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়।