ত্রিপুরা
img

শ্রীনগরে বাল্যবিবাহের আয়োজন ভেস্তে দিল পুলিশ, নাবালিকা উদ্ধার

বাল্যবিবাহের আয়োজন ভেস্তে দিল পশ্চিম জেলার শ্রীনগর থানার পুলিশ। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে আঙ্গুলিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে কনের সাজে এক নাবালিকাকে উদ্ধার করা হয়। ওসি বিষ্ণু চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ, টিএসআর ও মহিলা পুলিশকর্মীরা এই অভিযান চালান। শ্রীবাস সরকারের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধারের পর আগরতলার ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হয়েছে। পরে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। বাল্যবিবাহ রুখতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওসি।