

Sep 29, 2026
‘একটি গাছ, একটি প্রাণ’—এই বার্তাকে সামনে রেখে আগরতলার ওয়েস্টার্ন ক্লাব এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন এলাকার মহিলারা। সবুজ শাড়ি পরে কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন স্থানে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দেন তাঁরা। উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, মনোজ কান্তি দেব রায়, ওয়েস্টার্ন ক্লাবের সম্পাদক শ্যামল দেব-সহ স্থানীয়রা। শহরকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন কর্পোরেটর।