ত্রিপুরা
img

যুবরাজনগরে ভোটের বাক্স নিয়ে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

যুবরাজনগর ব্লকের মধুবন ভিলেজ কমিটির হালাম বস্তির ৩ নম্বর ওয়ার্ডের ভোটের বাক্স সিল ছাড়া স্ট্রং রুমে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মধুবন এলাকায়। ভোটের বাক্স নিয়ে যাওয়া গাড়ি স্থানীয় ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব-কর্মীরা আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, ভোটগ্রহণ শেষে মধুবন ভিলেজ কমিটির ৩ নম্বর ওয়ার্ডের ভোটের বাক্স সিল না করেই স্ট্রং রুমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই গাড়িটি আটকে দেন স্থানীয় ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব-কর্মীরা। মুহূর্তের মধ্যে এলাকায় তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার ওসি-সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে ভোটের বাক্সটি সিল করা হয়। এরপর সেটি বালিধূম জেবি স্কুলের স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।