ত্রিপুরা
img

‘সেবা সংকল্প অভিযান’-এ মানবিক উদ্যোগ, রক্তদানে এগিয়ে মৎস্য ব্যবসায়ী সমিতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির জন্মদিনকে সামনে রেখে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে মানবিক উদ্যোগ নিল মৎস্য ব্যবসায়ী সমিতি। আগরতলার পাইকারি মাছ বাজার এবং মহারাজগঞ্জ বাজারে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। কর্মসূচিতে অংশ নেন মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সেবামূলক এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা।