

Sep 28, 2026
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের অপপ্রচারের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। সোমবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার অভিযোগ, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। তাঁর দাবি, ভোটে জয়লাভ করতে না পারলেই বিরোধীরা নির্বাচন কমিশন ও ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থেই এই ধরনের প্রচার চালানো হচ্ছে বলে তাঁর অভিযোগ।