

Sep 28, 2026
পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গাড়িসহ ১১টি গরু আটক করল আমতলী থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। রবিবার রাতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাবুর চৌমুহনী এলাকায় এএসআই অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে TR 03 L 1598 নম্বরের বোলেরো পিকআপটি আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, গরুগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় মামলা নথিভুক্ত করে চালককে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলিকে পাঠানো হয়েছে গোশালায়।