ত্রিপুরা
img

৩০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধারে চাঞ্চল্য কুমারঘাটে

কফ সিরাপ পাচারের সন্দেহে কুমারঘাটের একটি হোটেল থেকে আগরতলার আমতলী এলাকার চার ব্যক্তিকে আটক করল পুলিশ। এরপর আশ্রমপল্লীর একটি বাড়িতে অভিযান চালিয়ে বিলাসবহুল গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কফ সিরাপ। উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ প্রায় ৩ হাজার বোতল, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে দাবি পুলিশের। ঘটনাকে ঘিরে কুমারঘাটে শুরু হয়েছে ব্যাপক চর্চা।এখানেই শেষ নয়। ওই গাড়ির ভিতর থেকে ত্রিপুরা এবং বহিঃরাজ্যের আরও চারটি নম্বর প্লেট উদ্ধারের বিষয়টিও সামনে এসেছে। গোটা ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, তল্লাশির সময় আশ্রমপল্লীর ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। বাড়ির মালিকের সন্ধানেও তদন্ত চলছে। এত বিপুল পরিমাণ কফ সিরাপ কীভাবে সেখানে পৌঁছল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।