ত্রিপুরা
img

মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা-সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, আদর্শ ও চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দীনদয়াল উপাধ্যায়ের দর্শন ও সমাজের শেষ প্রান্তের মানুষের কল্যাণের ভাবনার কথা তুলে ধরেন।