ত্রিপুরা
img

প্রবীণদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী রতন লাল নাথ

প্রবীণদের সম্মানে বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মোহনপুর মণ্ডলের ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে প্রবীণদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।মণিপুরী চৌমুহুনী সংলগ্ন জিপ সিন্ডিকেটের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ সহ স্থানীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রবীণদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের হাতে উপহার তুলে দিয়ে সম্মান জানানো হয়। 
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে সরকার। শিক্ষা, পানীয় জল, আবাসন, কৃষি, বিদ্যুৎ ও রাস্তাঘাট—বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।এদিন প্রবীণদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের অভিজ্ঞতা, মতামত ও ভবিষ্যৎ প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়। প্রবীণদের কল্যাণে আগামী দিনে আরও কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই বিষয়েও তাঁদের মতামত শোনা হয়।