
ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে সংঘর্ষে আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুন্না পাল ও মিহির কান্তি দেব। পরিবারের অভিযোগ, বুধবার গভীর রাতে ফের তাঁদের বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। এই হামলার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে।অভিযোগ, ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথের নেতৃত্বের সঙ্গে যুক্ত কয়েকজন এবং প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিরা এই হামলার সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের বক্তব্য এখনও সামনে আসেনি।ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী মুন্না পাল ও মিহির কান্তি দেবের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজ নেন এবং বাড়িতে হামলার অভিযোগের নিন্দা জানান। এরপর জেলা হাসপাতালে গিয়ে দুই আহতের শারীরিক অবস্থার বিষয়েও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।হাসপাতাল সূত্রে, আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানানো হয়েছে।