
আবারও পশ্চিম থানা এলাকায় অটো চুরির অভিযোগ। গতরাতে বটতলা শ্মশানের সামনে থেকে একটি অটো চুরি হয়ে যায় বলে অভিযোগ। পশ্চিম থানা এলাকায় ফের এমন ঘটনায় অটো মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, শহরে একদিকে চুরি রুখতে পুলিশের তৎপরতার কথা শোনা গেলেও অন্যদিকে বারবার অটো চুরির ঘটনা সামনে আসছে।অটো মালিকদের একাংশের প্রশ্ন, ধারাবাহিকভাবে অটো চুরির ঘটনা ঘটলেও চুরি চক্রের মূল সদস্যরা কতটা ধরা পড়ছে? পুলিশের নজরদারি ও তদন্ত নিয়ে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।এদিকে পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অটো মালিকদের একাংশ। তবে পুলিশ আদৌ কতটা ব্যবস্থা নিয়েছে এবং আগের অটো চুরির ঘটনায় তদন্ত কোথায় পৌঁছেছে, সে বিষয়ে পুলিশের বক্তব্য এই মুহূর্তে সামনে আসেনি।