

Sep 24, 2026
যথাযোগ্য মর্যাদায় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৫তম আত্মবলিদান দিবস পালন করা হয় আগরতলা পোস্ট অফিস চৌমুহনী এলাকায়। AIDSO, AIDYO ও AIMSS-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রীতিলতা ওয়াদ্দেদারের বিপ্লবী জীবন, আত্মত্যাগ এবং স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত সংগঠনের সদস্য ও সমর্থকেরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর সংগ্রামী জীবন ও দেশপ্রেমের আদর্শকে মানুষের মধ্যে তুলে ধরার আহ্বানও জানানো হয় এদিনের কর্মসূচি থেকে।