

Sep 23, 2026
আগরতলার ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে সাতদিনব্যাপী আর্চারি ট্রেনিং ক্যাম্প। ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে শিশু ও তরুণদের মধ্যে দেখা যায় উৎসাহ। উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার-সহ বিশিষ্টরা। আয়োজকদের লক্ষ্য, প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুত করা। শিশুদের মোবাইল ছেড়ে খেলাধুলায় যুক্ত হওয়ার আহ্বান জানান দীপা কর্মকার।