ত্রিপুরা
img

ধলাই নদীর গতিপথ বদলে যাওয়ায় এবার বড়সড় জলসংকটের আশঙ্কা কমলপুর শহরে

ধলাই নদীর গতিপথ বদলে যাওয়ায় এবার বড়সড় জলসংকটের আশঙ্কা কমলপুর শহরে। নদীর মূল প্রবাহ গারদটিলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ইন্টেক ওয়েল থেকে প্রায় ৫০ মিটার দূরে সরে যাওয়ায় স্বাভাবিকভাবে জল সংগ্রহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নদীর নতুন প্রবাহ থেকে ড্রেন কেটে ইন্টেক ওয়েলে জল আনার চেষ্টা চলছে। কিন্তু নদীর গতিপথ সরে যাওয়ায় পর্যাপ্ত জল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। এরই মধ্যে আগামী কয়েকদিন জল সরবরাহ বন্ধ থাকার বিষয়ে মাইকযোগে প্রচার শুরু হওয়ায় কমলপুর শহরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পানীয় জলের এই সংকট মোকাবিলায় দ্রুত বিকল্প ব্যবস্থা এবং জরুরি ভিত্তিতে জল সরবরাহ স্বাভাবিক করার দাবি উঠেছে। এখন বড় প্রশ্ন, কত দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক হবে শহরের জলসরবরাহ।

এই মুহূর্তে