ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রী ড: মানিক সাহার হাতে রিভার ফ্রন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল হাওড়া নদীর রিভার ফ্রন্ট। মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক  সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে রক্তদান শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান, একসময় এই এলাকা অপরাধমূলক কার্যকলাপের জায়গা হিসাবে পরিচিত ছিল কিন্তু এখন রিভার ফ্রন্টের উন্নয়নের ফলে এলাকাটির পরিবেশ বদলেছে এবং নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এলাকায় উন্নতমানের CCTV ক্যামেরা বসানো হয়েছে এবং নজরদারির জন্য কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। সেখান থেকে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর নজর রাখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এবং কঠোর নিরাপত্তার দিকটি ও বিশেষভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে।  এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে জনসাধারণের ভিড় ছিল বেশ লক্ষণীয়।

এই মুহূর্তে