ত্রিপুরা
img

বিলোনিয়ায় জেলা স্তরের শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা

শাস্ত্রীয় সঙ্গীত ও সংস্কৃতির প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে বিলোনিয়ায় অনুষ্ঠিত হল জেলা স্তরের বিশেষ প্রতিযোগিতা। বিলোনিয়ার পুরাতন টাউন হলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং স্কুল শিক্ষা দপ্তর ও বিলোনিয়া পুর পরিষদের সহযোগিতায় আয়োজন করা হয় অশ্বিনী কুমার বিশ্বাস মেমোরিয়াল ক্লাসিক্যাল মিউজিক কম্পিটিশন। দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা সঙ্গীত, নৃত্য, তবলা-সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া মহকুমা শাসক দেবজ্যোতি রায়-সহ বিশিষ্ট অতিথিরা। পড়ুয়াদের প্রতিভা বিকাশের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানানো হয়।
 

এই মুহূর্তে