

Sep 22, 2026
প্রয়াত হলেন কিষান কংগ্রেসের পশ্চিম জেলার সভাপতি সুনীল কুমার দাস। মঙ্গলবার স্থানীয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে কংগ্রেসের দলীয় মহলে নেমে এসেছে শোকের ছায়া। পরে তাঁর মরদেহ কংগ্রেস ভবনে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন উপস্থিত সকলে।