ত্রিপুরা
img

প্রেস স্টিকার লাগানো একটি গাড়ির কাগজপত্র নিয়ে প্রশ্ন উঠল তেলিয়ামুড়ায়।

প্রেস স্টিকার লাগানো একটি গাড়ির কাগজপত্র নিয়ে প্রশ্ন উঠল তেলিয়ামুড়ায়। ট্রাফিক বিভাগের নজরদারিতে একটি গাড়ি আটক করা হয়েছে বলে জানা গেছে। ট্রাফিক বিভাগের দাবি, গাড়িটির সামনে ও পেছনে প্রেস স্টিকার লাগানো ছিল এবং সেটি যাত্রী পরিবহনেও ব্যবহার করা হচ্ছিল। মঙ্গলবার গাড়িটির নথিপত্র যাচাই করতে গেলে চালক ও মালিক হিসেবে পরিচিত বিজয় ভৌমিক ঘটনাস্থল থেকে চলে যান বলে দাবি ট্রাফিকের। পরে তল্লাশি চালিয়ে তেলিয়ামুড়া পুরনো হাসপাতাল চত্বর থেকে গাড়িটির সন্ধান পায় ট্রাফিক কর্মীরা। নথিপত্র যাচাইয়ের পর একাধিক গুরুত্বপূর্ণ কাগজের বৈধতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার অভিযোগে গাড়িটিতে তালা লাগানো হয়। তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ এসআই নিবাস চন্দ্র দাস জানিয়েছেন, প্রেস স্টিকার ব্যবহার করলেই ট্রাফিক আইন বা যানবাহনের নিয়ম থেকে কোনও বিশেষ ছাড় মেলে না। তবে গাড়ির মালিকের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।