
আগরতলায় উদ্বোধন হল রয়্যালওক ফার্নিচারের নতুন ফ্ল্যাগশিপ স্টোর। ১২ হাজার বর্গফুট জায়গাজুড়ে এই স্টোরে লিভিং রুম, বেডরুম, ডাইনিং, স্টাডি ও অফিস, আউটডোর, হোম ডেকর এবং ম্যাট্রেস-সহ বিভিন্ন ধরনের ফার্নিচারের সম্ভার রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী-সহ রয়্যালওক ও লোহিয়া গ্রুপের শীর্ষ কর্তারা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগরতলায় নতুন স্টোরের মাধ্যমে শহরের ক্রেতাদের আরও বিস্তৃত পণ্য ও পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। রয়্যালওক চেয়ারম্যান বিজয় সুব্রহ্মণ্যম জানান, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহিতে সংস্থার ২৫০-রও বেশি স্টোর রয়েছে এবং আগরতলার বাজারেও দীর্ঘমেয়াদি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন স্টোরকে ঘিরে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগও বাড়বে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।