ত্রিপুরা
img

বকাফা-জোলাইবাড়িতে ভোটকর্মীদের ব্যালট ভোটগ্রহণ শুরু

আগামী ২৮ সেপ্টেম্বরের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের জন্য শুরু হয়েছে আগাম ব্যালট ভোটগ্রহণ। মঙ্গলবার বকাফা আরডি ব্লক অফিস এবং জোলাইবাড়ি আরডি ব্লকের শহিদ ধনঞ্জয় স্মৃতি হাই স্কুলে সকাল ১০টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনের দিন দায়িত্বে থাকা পুলিশ, টিএসআর-সহ অন্যান্য সরকারি কর্মীরা ব্যালট পেপারের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুই কেন্দ্রেই প্রশাসনিক তৎপরতার মধ্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই ব্লকের রিটার্নিং অফিসাররা। আগামীকালও এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। মূল নির্বাচনের আগে ভোটকর্মীদের আগাম ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনী প্রস্তুতিও আরও এক ধাপ এগিয়ে গেল।