

Sep 23, 2026
২৮ সেপ্টেম্বরের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দশদা আরডি ব্লকে নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দশদা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এই ভোট নেওয়া হয়। পিসাইডিং অফিসার, পোলিং অফিসার-সহ ভোটকর্মীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। দশদা ব্লকের অধীনে রয়েছে ২০টি ভিলেজ কাউন্সিল ও ১৬২টি আসন। এর মধ্যে ১৫৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭৭ জন প্রার্থী।