ত্রিপুরা
img

রাজ্যজুড়ে বিশ্বকর্মা পূজায় উৎসবের আমেজ

আজ দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। বিশ্বকর্মা পূজাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আবহ। যানবাহন মালিক থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসেও আয়োজন করা হয়েছে বিশেষ পূজার। সকাল থেকেই বিভিন্ন পূজা মণ্ডপ ও প্রতিষ্ঠানজুড়ে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। বিশ্বকর্মার আরাধনায় সাজিয়ে তোলা হয়েছে যানবাহন, যন্ত্রপাতি ও কর্মস্থল। পূজাকে ঘিরে সর্বত্রই দেখা যাচ্ছে উৎসাহ ও আনন্দের পরিবেশ।