ত্রিপুরা
img

তেলিয়ামুড়ায় রক্তাক্ত মৃতদেহ, দুর্ঘটনা নাকি রহস্য?

বিশ্বকর্মা পূজার আগের রাতে তেলিয়ামুড়ায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন গোলাবাড়ি-মাইগঙ্গা সড়ক থেকে উদ্ধার হয় দেহটি।মৃতের নাম প্রণয় দে, জুন। তিনি জয়নগর এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার দে-র ছেলে বলে জানা গেছে।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও রয়েছে প্রশ্ন। এটি পথ দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে তেলিয়ামুড়া থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।